দ্রোহ ও জাগরণের জুলাই স্মৃতিচারণ, প্রত্যাশা-প্রাপ্তি এবং জুলাইয়ের আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া 


Jahid প্রকাশের সময় : Jul ৩১, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন /
দ্রোহ ও জাগরণের জুলাই স্মৃতিচারণ, প্রত্যাশা-প্রাপ্তি এবং জুলাইয়ের আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া 
প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ৩০ জুলাই বৃহস্পতিবার সভাপতি মুহা. আবরারুল করীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদ-এর সঞ্চালনায় “দ্রোহ ও জাগরণের জুলাই স্মৃতিচারণ, প্রত্যাশা-প্রাপ্তি, জুলাইয়ের আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন শিক্ষার্থী দেশকে এগিয়ে নেওয়া, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ছাত্রনেতা মুহা. আবুল হাশিম। তিনি বলেন, জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশ, জাতি ও মানবতার কল্যাণে সংগঠনের প্রতিটি জনশক্তি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম।
এসময় আরও উপস্থিত ছিলেন থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহা. ইয়াছিন আরাফাত, দাওয়াহ সম্পাদক মুহা. আবিদ হাসান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা. সাকিব হাসান, কওমী মাদ্রাসা সম্পাদক মুহা. জাকওয়ান আহমেদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক আবু বকর সিদ্দিকী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ হোসাইন আহমাদ এবং কার্যনির্বাহী সদস্য মুহা. ফজলুল করীমসহ থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।
সভার শেষাংশে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।