তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই।

তিনি আজ ১৫ মে জুমাবার সকালে তারাবো পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি আকরাম হোসাইন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলাম মানবতার মুক্তি সনদ। মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র আল কুরআন। কুরআনের বিধানই কেবলমাত্র সব বৈষম্য দূর করে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়ায় মহল্লায় জামায়াতে ইসলামীর মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিলো পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির মূলোৎপাটন করে বাংলাদেশকে নতুনভাবে গড়া হবে। এ জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিলো। কিন্তু নির্বাচনের পর ক্ষমতাসীন মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গাদ্দারী জনগণ এর সমূচিৎ জবাব দিবে ইনশাআল্লাহ।

আনোয়ার হোসেন মোল্লা বলেন, পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতিতে রূপগঞ্জে চাদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক এবং প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গোলাগুলির যে ধারা আবার শুরু হয়েছে তা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সভাপতির বক্তব্যে ইসরাফিল হোসাইন বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ আবার রাজপথে নামবে এবং তাদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।

সম্মেলনের শেষে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার স্থানীয় নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীগণ হচ্ছেন : উপজেলা চেয়ারম্যান – আবদুল মোতালিব ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান – এডভোকেট ইসরাফিল হোসাইন।
কায়েতপারা ইউনিয়ন : এড. আবদুস সামাদ মোল্লা
দাউদপুর ইউনিয়ন : কামারুজ্জামান কামাল
মুড়াপারা ইউনিয়ন : হাফেজ ফেরদাউসুর রহমান
ভোলাব ইউনিয়ন : এড. রায়হান ইসলাম
ভুলতা ইউনিয়ন : মোহাম্মদ জাহাংগীর মোল্লা।

Related Articles

Back to top button