নারায়ণগঞ্জের চাষাড়ার চাঁনমারীতে ডিস ব্যাবসায়ী খুন

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লার চাঁনমারীতে নাছির (৬০) নামের ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ছুরিকাঘাতের শিকার হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে ডাক্তাররা মৃত ঘোষণা করেন
বৃহস্পতিবার দুপুর ১টায় মাউড়াপট্টিস্থ ফ্রেন্ডস ক্যাবল” অফিসে ওই ঘটনা ঘটে। পরে পুলিশ পাশ্ববর্তী একটি বাড়ির ভিতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে।
নিহত নাছির মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর একটায় হঠাৎ তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।