খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আগামী দিনের কথা মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে – ডিসি রায়হান কবির

খবর নারায়ণগঞ্জ.কম :
নতুন কুঁড়ি স্পোর্টস – ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রায়হান কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৬ সালে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে নতুন কুড়ির সূচনা হয়েছিলো। সেই সময় তিনি উপলব্দি করেছিলেন আমাদের বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি মানসিক ও সামাজিকিকরনের জন্য সাংস্কৃতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন এটা বন্ধ ছিলো কিন্তু এখন তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পূণরায় চালু করে এর সাথে অন্যান্য খেলাধুলাও যোগ করেছেন।
তিনি আরও বলেন, এটা শুধু আমরা বছরে একবারই করতে চাই না, এটা মাত্র শুরু। আমরা চাই আগামী বছরের মধ্যে দলগুলো গড়ে উঠুক। যাতে করে পরবর্তী বছর জুড়ি বোর্ডে যারা থাকবে তারা যেন একটা সমস্যার মধ্যে পড়ে যায় যে কাকে রেখে কাকে বাদ দিবো। তাই আগামী দিনের কথা মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আরা, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

Related Articles

Back to top button