তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নিহত বিএনপি নেতা মাহমুদুল হাসান মান্নানের বাসায়

খবর নারায়ণগঞ্জ.কম:

২৮ জুলাই বিএনপির মহাসমাবেশে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুরণকারী নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহমুদুল হাসান মান্নানের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৫ আগস্ট) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রিজভী তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে নিহত মান্নানের নারায়ণগঞ্জের বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে দলের অনুদান তার পরিবারের কাছে তুলে দেন।

এ সময় মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া (নির্বাহী কমিটির সদস্য), মোঃগোলাম ফারুক খোকন (সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি), এডঃসাখাওয়াত হোসেন খান (আহবায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি), মাহমুদুর রহমান সুমন (সাবেক সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি), আবু আল ইউসুফ খান (সদস্য সচিব নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি), শওকত হাসেম শকু কাউন্সিলর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, মশিউর রহমান রনি (সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা যুবদল), নাহিদ হাসান ভূইয়া (সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল) , জুবায়ের রহমান জিকু (সাধারন সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল) উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button