তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফুটপাত হকারমুক্ত করায় শহরবাসীর সাধুবাদ

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজধানীর সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন। যাতে করে রাজধানী ঢাকার সড়ক ও ফুটপাত দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন সঠিকভাবে চলাচল করতে পারে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে বিভিন্ন সড়ক থেকেও অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত ও সড়ক হকারমুক্ত করতে প্রশাসন, নাসিক ও মহানগর বিএনপি সহ অন্যান্য দলগুলো একমত পোষন করেন।
শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। ফুটপাত ও সড়ক থেকে অবৈধ হকারদের সরে যেতে মাইকিং করে নাসিক। এতে করে নির্দিষ্ট দিনে উচ্ছেদের সময় শহরের সড়কগুলো হকারমুক্ত হয়। পরবর্তীতে হকাররা বিভিন্ন সময় তাদেরকে পূণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে। উচ্ছেদকালীন সময় হকার ও নাসিক কর্মীদের মধ্যে কয়েকটি হাতাহাতির ঘটনাও ঘটে। বিশেষ করে গত ৪মে নাসিক এর কয়েকজন কর্মীকে বেধরক মারধর করে হকাররা। এ বিষয়ে নাসিক এর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান।
সচেতন নাগরিকদের দাবী, তত্বাবধায়ক সরকারের আমলে সড়ক ও ফুটপাত হকারমুক্ত রাখতে হকার্স মার্কেট তৈরি করে দেয়া হয়। পরবর্তীতে সেই দোকানগুলো তারা বিক্রি করে দিয়ে পূণরায় সড়ক ও ফুটপাতে চলে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হকারদের পুনর্বাসন করতে। যেহেতু আগে একবার পুনর্বাসন করা হয়েছে তাহলে এখন কেনো পূণরায় পুনর্বাসন করতে হবে ?
এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ অন্যান্য সকল দল সড়ক ও ফুটপাত হকার মুক্ত রাখতে একমত পোষন করেছে। সেই সাথে শহরের জনগণ চায় ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে। সাধারণ জনগণ সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

Related Articles

Back to top button