জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক 

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ মোস্তফা  (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী  গ্রামের  মোতালেব হোসেনের  ছেলে। শুক্রবার  (১লা মে) দুপুরে  তার নামে মাদক মামলা  দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী
সদর ইউনিয়নের মামদামারী  গ্রামের  মোতালেব হোসেনের  ছেলে মোস্তফা  দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে  এসআই হাবিবুল্লাহ ও  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্রীবরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের  মুন্সিপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হাবিবুর রহমানের  বসত ঘরের সামনে হতে ১৫ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোস্তফাকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার  দুপুরে মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button