জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন করে ভোট বর্জন

শেরপুর প্রতিনিধি :
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। ভোট বর্জনের পরপরই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব লিখিত অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্রার্থী বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল না। বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে।
তিনি দাবি করেন, অনেক কেন্দ্রে তাদের সমর্থকদের ভোট দিতে বাঁধা দেওয়া হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন জোরপূর্বক ভোট গ্রহণে প্রভাব ফেলেছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং নির্বাচনের আগে থেকেই একটি পক্ষকে সুবিধা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জামায়াত প্রার্থী অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে পুনঃনির্বাচনের দাবি জানান।

Related Articles

Back to top button