তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

স্বাধীনতা দিবসে মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের ব্যতিক্রমী উদ্যোগ

খবর নারায়ণগঞ্জ.কম : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছিন্নমূল শিশু ও অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের চাষাড়ায় ছিন্নমূল শিশু ও অসহায় মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দেন শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী নেতৃবৃন্দরা।

এসময় শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সারা দেশেই নানা কর্মসূচি পালন করছেন তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করলাম। অসচ্ছল শ্রমিক পরিবারের সন্তানদের মাঝে আমরা শিক্ষা উপকরন বিতরন কর্মসূচি হাতে নিয়েছি। শহীদদের জন্য দোয়া ও আলোচনার আয়োজন করেছি, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। মহান মুক্তিযুদ্ধে যারা সংগ্রাম করেছিল তাদের উদ্দেশ্য ছিল মানুষের ভাতের অধিকার, ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠা করা, সাম্য মানবিক মর্যাদার এ দিকগুলো। ২৪ এর যে গণঅভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সেই গণঅভ্যুত্থানী ছিল বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে বিজয় অর্জিত হয়েছিল আমরা দেখেছি সেই বিজয় অর্জিতপর এদেশে বৈষম্যে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বৈষম্যের বিরুদ্ধে ২৪ শের এই বিপ্লব সংঘটিত হয়। আমরা এ দেশকে যারা ভালবাসি মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্ঠা লড়াই চালিয়ে যাব।

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন মুন্না, সহ-সভাপতি মুন্সী আব্দুল্লাহ ফাইসুল, অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম রবিন প্রমূখ।

Related Articles

Back to top button