তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদশুভেচ্ছাসম্পাদকের পছন্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রূপগঞ্জ বাসিকে রাজু হাছান আলেকের ঈদ শুভেচ্ছা 

খবর নারায়ণগঞ্জ.কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মোঃ রাজু হাছান আলেক দিপু ভুইয়ার পক্ষ থেকে রূপগঞ্জ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

সাবেক সাংগঠনিক সম্পাদক রূপগঞ্জ থানা যুবদল ও কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু হাছান আলেক নারায়ণগঞ্জ ১ আসনের সংসদসদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষে বার্তায় এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় রাজু হাছান আলেক বলেন, সিয়াম সাধনার মাস শেষে ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে। রূপগঞ্জের মাটি ও মানুষের সাথে আমাদের আত্মার বন্ধন। ঈদের এই আনন্দ রূপগঞ্জে প্রতিটি ঘরে ঘরে শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনুক।

তিনি আরও বলেন পবিত্র ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা যেন একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি, এই হোক আমাদের প্রার্থনা।
সব ভেদাভেদ ভুলে ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। রূপগঞ্জে প্রতিটি মানুষ সুস্থ ও নিরাপদ থাকুক, এটাই আমাদের কাম্য।

পরিশেষে, রূপগঞ্জে মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নেতৃত্বে উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Related Articles

Back to top button