তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা – মন্ত্রী শেখ রবিউল আলম

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য টার্মিনাল ভবন এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জে
বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য টার্মিনাল ভবন এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

এস ময় মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না কেউ ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ঈদ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এবার ঈদ যাত্রা গতবারের চেয়ে আরও স্বস্তির ও নিরাপদ হবে বলে সরকার প্রত্যাশা করছে। যদিও কিছু স্থানে যানজট ও যান চলাচলে শৃঙ্খলার ঘাটতির মতো সমস্যা তৈরি হতে পারে, সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগের চেয়ে বেশি তৎপর থাকবে প্রশাসন।

নারায়ণগঞ্জ টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, টার্মিনাল উন্নয়নে বিশ্বব্যাংকের একটি প্রকল্প থাকলেও সেটি বর্তমানে বন্ধ রয়েছে। তবে সরকারের নিজস্ব অর্থায়নে টার্মিনাল কার্যক্রম সচল রাখতে কিছু উন্নয়নকাজ চলমান রয়েছে।

নৌপথে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়মিত নজরদারিতে রয়েছে এবং কোথাও অনিয়ম পাওয়া গেলে তা দমনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি ফৌজদারি অপরাধ হওয়ায় প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। নির্দিষ্ট স্থান ও সময় উল্লেখ করে তথ্য দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় নারায়ণগঞ্জ টার্মিনালে লাইটার জাহাজে নিত্যপ্রয়োজনীয় পণ্য দীর্ঘদিন আটকে রেখে বাজারে সংকট তৈরির অভিযোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, পরিদর্শনে একটি জাহাজে গম পাওয়া গেছে এবং আরও কয়েকটি লাইটার জাহাজে নির্ধারিত সময়ের মধ্যে মালামাল খালাস না করে পণ্য মজুত করে রাখার তথ্য মিলেছে। এতে বাজারে সংকট তৈরি হচ্ছে। এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Related Articles

Back to top button