তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালের উপর আস্থা রাখতে পারে – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ১টি সেল কাউন্টার ও ২টি পোর্টেবল ইসিজি মেশিন সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় হাসপাতালের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের অর্থায়নে মেশিনগুলো সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আমরা ডেঙ্গুর একটি চ্যালেঞ্জ নিয়ে দিনাতিপাত করছি। ডেঙ্গুর প্রভাব বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। এর পূর্বে কখনো এত ডেঙ্গু রোগী কখনো দেখা যায় নি। মূলত আমরা চেষ্টা করছি কিভাবে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছানো যায় সে লক্ষ্যে কাজ করছি। কিন্তু তবুও আমরা সেবার কাঙ্খিত মানে পৌছাতে পারছিনা।তিনি আরও বলেন, আজকে যেসব যন্ত্রাংশ দেয়া হয়েছে সেগুলো পৃথিবীর সবচাইতে গুনগতমান সম্পন্ন কোম্পানি থেকে নেয়া হয়েছে। আমরা চাই সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালের উপর আস্থা রাখতে পারে। কারন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষেরাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসে। তারা যে আশা নিয়ে আমাদের কাছে আসে যতটুকু সম্ভব তাদের সেই সেবাটা প্রদান করা। আমি মনে করি, ডাক্তারি একজন মানুষ যত বড়ই হোক না কেনো যদি তার ভিতরে মানবতা না থাকে তাহলে সে আশরাফুল মাখলুকাতের কাতারেই পড়েনা।
এর পূর্বে তিনি হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন ও ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, পিডব্লিউডি এর কর্মকর্তা হারুন উর রশিদ, আরএমও ডাঃ জহিরুল ইসলাম সহ অন্যান্য ডাক্তার, নার্স প্রমুখ।

Related Articles

Back to top button