তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

১২ নং ওয়ার্ডে রমজানে উপলক্ষে নিম্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন শকু

খবর নারায়ণগঞ্জ.কম: শহরে ১২ নং ওয়ার্ডে রমজানে উপলক্ষে নিম্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু।

বুধবার ১৮ ফেব্রুয়ারি বিকাল তিনটায় ১২ নং ওয়ার্ডে ৮০০ পরিবারের মধ্যে ইফতার সাময়িক বিতরণ করেন শওকত হাসেম শকু।

এ সময় তিনি বলেন, আমার ওয়ার্ডে অসচ্ছল পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করছি। ২০২৪ সাল থেকে আমার এই পথ চলা শুরু। রমজান শুরুতে আমি ইফতার সামগ্রী মাঝা মাঝি গরুর মাংস ও ঈদে উন্নত মানের খাবার সামগ্রী বিতরণ করে থাকি।

তিনি আরো বলেন আজকে আমরা ৮০০ পরিবারের মাঝে এই রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করছি,যার মধ্যে রয়েছে ১ কেজি সয়াবিন তেল, এক কেজি বুট, এক কেজি চিনি,এক কেজি মসুর ডাল, পাঁচ কেজি আলু,বেসন, ২ কেজি পিঁয়াজ বিতরণ করছি। এতে করে তাদের চাহিদা কিছুটা হলে ও লাঘব হবে।

Related Articles

Back to top button