তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি এ সরকরের পতন আসন্ন – আব্দুল্লাহ আল নোমান

খবর নারায়ণগঞ্জ.কম :
১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
শনিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর চাষাড়াস্থ ড্রীংক এন্ড ডাইন রেষ্টুরেন্টে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
সভায় তিনি বলেন, এ সরকার বিদেশীদের পদানত একটি সরকার। জনগণের উপর তাদের কোন ভরসা নেই। বর্তমান সরকারের যে অর্থনৈতিক কর্মকান্ড সেটা এদেশের জনগণকে ধ্বংস করার প্রক্রিয়া। রাজনীতিতে এই সরকার দীর্ঘসময় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর জনগণের কোন কল্যান করেনি, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের যে অর্থ সেটা মেগা প্রকল্পের নামে খেয়েছে। একটি সরকার ব্যর্থ হয়ে যায় যদি তার রিজার্ভ না থাকে। এই সরকারের রিজার্ভ নেই, ব্যর্থতার মুখোমুখি হয়েছে সরকার। তবে ব্যর্থতা যদি শেখ হাসিনার হতো তাহলে আমরা খুশি হতাম। কিন্তু এ ব্যর্থতার যে দায়ভার সেটা নিতে হচ্ছে সরকারকে এবং দেশের জনগণকে। এজন্য আমরা আন্দোলনের চূড়ান্ত রুপ দিতে চাই। আমরা আন্দোলনের মাধ্যমে এ সরকারের পরিবর্তন চাই এবং এই সরকারের শুধু পরিবর্তন নয় এ সরকারের পরাজয় চাই। একটি নতুন নিরপেক্ষ সরকার বাংলাদেমে গড়ে উঠুক। সর্বদলীয় ভিত্তিতে নির্বাচন কাঠামো কি হবে সেটা নতুন করে দেখা দরকার।
তিনি আরও বলেন, ইলেকশান কমিশন এ সরকারের একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান। আমরা আশাকরছি ২০০৮ সালের মত নির্বাচন বাংলাদেশের মাটিতে হবেনা। দেশি এবং বিদেশীরা এব্যাপারে একমত যে এ সরকারের হাতে কোন কিছুই রক্ষা পাবেনা। এ সরকারে হার্ট ব্লক হয়ে গেছে, এটা সময়ের ব্যাপার কখন সে হঠাৎ করে মৃত্যুবরণ করে। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি এ সরকরের পতন আসন্ন এবং এ পতনে দেশের মানুষ ঐক্যবদ্ধ। জনগণের উপর সরকারেন কোন আস্থা নেই। কারন কোন নির্বাচনই সরকার ভোটের মাধ্যমে করেনি। আপনারা উৎফুল্ল হয়ে সমাবেশে যোগদান করবেন। নতুন করে আমরা দেশ সাজাবো।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকব্দুস সালাম আজাদ, বিশেষ বক্তা ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, আইনজীবী জাতীয় ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, নাসিক ১২নং ওয়ার্ড কমিশনার শওকত হাশেম শকু সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

 

Related Articles

Back to top button