তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ মে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর।

​অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান প্রকৌঃ কাওছার আহমেদ খান।

আলোচনা সভায় বক্তারা সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং মেট্রোলজি বা পরিমাপবিজ্ঞানের আধুনিকায়নের ওপর আলোকপাত করেন। বিএসটিআই-এর পক্ষ থেকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সঠিক মান ও পরিমাপ নিশ্চিতকরণে তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button