তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

​আশ্রমের উন্নয়ন ও পার্কিং সমস্যার সমাধানের প্রতিশ্রুতি গোলাম মসীহর

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী এবং সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্ বলেছেন, “নির্বাচিত হলে বারদী লোকনাথ আশ্রমকে আন্তর্জাতিক মানের পর্যটন ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে আশ্রমের আবাসন বৃদ্ধি এবং দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
​শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
​সাক্ষাৎকালে গোলাম মসীহ্ আশ্রমের কর্মকর্তাদের কাছ থেকে বর্তমান নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি আশ্বাস দেন যে, নির্বাচিত হলে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের মাধ্যমে পার্কিং ব্যবস্থা সম্প্রসারণ এবং ভক্তদের জন্য আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মাণ তার অগ্রাধিকার তালিকায় থাকবে।
​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ​গোলাম এরশাদ সাবেক প্রেস মিনিস্টার বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি।
​মুহা. ফারুক মুন্সি আহ্বায়ক সোনারগাঁও থানা নির্বাচন পরিচালনা কমিটি।
​মাওলানা আবুল কালাম আজাদী সমন্বয়কারী নির্বাচনী পরিচালনা কমিটি।
​এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও আশ্রমের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর এই আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।

Related Articles

Back to top button