তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

উন্নয়ন কর্মকান্ড নিয়ে এমপির সাথে কথা বলতে হতো যারা ছবির কথা বলে তাদেরও অনেক ছবি আছে – মাকসুদ

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) মাকসুদ হোসেনের গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। ৫ আসনের প্রতিটি পাড়া মহল্লায় ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি নির্বাচনী প্রচারনা করছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) বেলা ১১টায় নাসিক ১৭ ও ১৮নং ওয়ার্ডে তিনি নির্বাচনী প্রচারনা করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাবেক যে এমপি ছিলেন তার সাথে আমাকে প্রায় সময় দেখা করতে হতো, কারন আমি চেয়ারম্যান ছিলাম। উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমাকে কথা বলতে হতো। যারা ছবির কথা বলে তাদেরও অনেক ছবি আছে। আমি নির্বাচন উপলক্ষ্যে আমার ইশতেহার ঘোষনা করেছি। নারায়ণগঞ্জের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, পরিপূর্ণ সেবা মানুষ পাচ্ছেনা। হয়তোবা নারায়ণগঞ্জে কয়েকটি চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। কিন্তু মানুষ চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হচ্ছে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সহ যত ধরনের সমস্যা রয়েছে আমি নির্বাচিত হলে এসকল সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এসময় তিনি ১৭ ও ১৮নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় তার নির্বাচনী প্রচারনা করেন।

Related Articles

Back to top button