তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশন”-এর উদ্যোগে নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:
প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশন”-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সহযোগিতা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ মনির, প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শহিদুল্লাহ রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হারুন আর রশিদ আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কে এস এম আঃ কাদির।

এসময় বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশন নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যা প্রশংসার দাবি রাখে। আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিত সচেতন পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক মোক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, খবর নারায়ণগঞ্জের স্টাফ ফটো সাংবাদিক মশিউর রহমান, দৈনিক ইয়াদ পত্রিকা স্টাফ ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভ, দৈনিক নয়াদিগন্ত মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি সাজু হোসেন, এনএনটিভির রিপোর্টার সুমন ইসলাম, জেলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ গাফ্ফার হোসেন লিটন, সমাজকর্মী দেলোয়ার হোসেন দেলু, আতিক মল্লীক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button