তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের জীবন দিতে হচ্ছে অধিকার আদায়ে লড়াই করতে হচ্ছে – নূরুল আমীন

খবর নারায়ণগঞ্জ.কম: শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

১৬ই ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ এর পরিচালক মো: নূরুল আমীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, ট্রেড ইউনিয়ন সম্পাদক এরশাদ খান, অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন। আলোচনা সভায় বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব নূরুল আমীন বলেন,
আমরা শ্রমজীবী মানুষের মুক্তির জন্য কাজ করছি স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের জীবন দিতে হচ্ছে অধিকার আদায়ে লড়াই করতে হচ্ছে। আমরা দেখছি জুলাই যোদ্ধাদের হত্যার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, ইনকিলাম মঞ্চের মুখপাত্র উসমান হাদির উপর গুলি করা মুলত দেশের স্বাধীন সার্বভৌমত্ব কে হুমকির মুখে ফেলা। প্রশাসন যত দ্রুত এ বিষয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো করবেন সবার জন্য তত মঙ্গল হবে।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন বলেন আমরা মহান বিজয়ে দিবসে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, মহান রবেন কাছে তাদের জন্য শাহাদাৎ এর মর্যাদা কামনা করছি।
মহানগর সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন মুন্না ‘র পরিচালনায় উক্ত প্রোগাম আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীরবিভিন্ন নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button