জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা চেম্বারের নেতৃবৃন্দের

খবর নারায়ণগঞ্জ.কম :
নবাগত জেলা প্রশাসকের সাথে বিকেএমইএ, চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে বারো টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের সভায় নারায়ণগঞ্জের বেশকিছু সমস্যার কথা উঠে এসেছে। এর মধ্যে যানজট, সড়ক সংস্কার, মাদক, কিশোর গ্যাং সহ আরো বেশকিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এসকল সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। তবে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে দ্রুত সমাধান সম্ভব বলে আমি মনে করি। এছাড়া আসন্ন নির্বাচনে শ্রমিকদের ছুটির একটি বিষয় থাকে। আমি মনে করি আপনারা সকলে মিলিতভাবে ছুটির ব্যবস্থা করলে ভালো হবে, হোক সেটা একদিন বা দুইদিন।
সভা শেষে নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র সভাপতি মোঃ হাতেম, চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, সহ-সভাপতি সোহেল মোর্শেদ সারোয়ার, ব্যবসায়ী অমল পোদ্দার, মাসুদ, গোলাম সারোয়ার সাঈদ, সন্তোষ সাহা, সুজন, হানিফ সরদার, রিয়াদ মোঃ চৌধুরী সহ ৩২টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


