তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এতিমদের নিয়ে বাবুলের উদ্যোগে মিলাদ ও দোয়া 

খবর নারায়ণগঞ্জ.কম: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের ব্যতিক্রমী উদ্যোগ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শুক্রবার (৭ই নভেম্বর) বাদ জুম্মা নিউ খানপুর দারুন নাঈম মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের নিয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রাইম ওয়াসিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, নুর ইসলাম, শ্যামল, বরকত, রিংকু, জিল্লুর, ফিরোজ প্রমূখ।

Related Articles

Back to top button