তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাংবাদিক শাওনের মমতাময়ী মাতার ইন্তেকালে প্রাইম বাবুলের গভীর শোক

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খান মজলিশ (৬৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার ২৯ অক্টোবর দুপুর দুইটায় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল গভীর শোক প্রকাশ করেন । মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও এক কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামে বাড়ি মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Related Articles

Back to top button