জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সরকারি বরাদ্দের কোন খেয়ানত হবেনা – আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার ২৫ অক্টোবর (শনিবার) বিকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
গণসংযোগটি মামুদপুর থেকে শুরু হয়ে সরদার বাড়ি জামে মসজিদ হয়ে ভূঁইঘড় বাস স্ট্যান্ডে হয়ে রুপায়ন আবাসিক এলাকা দিয়ে মহল্লায় মহল্লায় গণসংযোগ করেন।
উক্ত গণসংযোগে ভোটারদের উদ্দেশ্যে আবদুল জব্বার বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে, সরকারি বরাদ্দের টাকা আমাদের পকেটে যাবে না। অন্যায়, জুলুম, ব্যভিচার হবে না।” আল্লাহর আইন বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এসময় তিনি আরো বলেন দেশে শিক্ষিত বেকার দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা বেসিক কর্ম দক্ষতায় কর্মসংস্থান নিশ্চয় করবো, এসময় তিনি একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে
গণসংযোগে স্থানীয় থানা আমীর মাহাবুবুর রহমান, মাওলানা মোস্তফা কামাল, গাজী সালাম সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশ নেন এবং প্রার্থীর সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দেন।

