তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের আওতায় আনবার যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন : তরিকুল সুজন 

প্রেস বিজ্ঞপ্তি :
২২ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে জেলার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, ২০১৬ সালের শুরুতে নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পুলিশ সদর দপ্তরে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রায় একই সময়ে গাজীপুর, রংপুর, কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ করার প্রস্তাব পাঠানো হয়। ২০১৭ সালের ২০ নভেম্বর মন্ত্রীসভায় গাজীপুর মহানগরের পুলিশ আইন ২০১৭ এবং রংপুর মহানগর পুলিশ আইন ২০১৭ খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়! নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হবার ১৪ বছরেও আমরা নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস পাই নাই। আয়তনের দিক থেকে নারায়ণগঞ্জ সবচেয়ে ছোট জেলা। কিন্তু অর্থনীতি, রাজনীতি এবং ভৌগোলিক দিক থেকে নারায়ণগঞ্জ অতি গুরুত্বপূর্ণ জেলা। ৫ টি উপজেলা নিয়ে গাজীপুর একটা বিশেষ ক্যাটাগরির জেলার মর্যাদায় পেয়েছে, সম পরিমাণ উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ বি ক্যাটাগরির মর্যাদা সম্পন্ন জেলা! খাতা কলমে নারায়ণগঞ্জের জনসংখ্যা প্রায় ৪০ লাখ হলে কার্যত বসবাস করে কোটি মানুষের কাছাকাছি। এতো বিপুল জনগোষ্ঠীর জেলা নারায়ণগঞ্জ বহুদিক থেকেও বঞ্চিত। এরকম একটা বিপুল জনগোষ্ঠীর জেলা বি ক্যাটাগরি হওয়ায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নেই। যদি মেট্রোপলিটন পুলিশ সার্ভিস চালু হয় তবে বর্তমান জনবলের সাথে আরো প্রায় সাড়ে ১২’শ জনবল আমরা পাবো। অতীতেও নারায়ণগঞ্জ চিহ্নিত ছিল ক্রাইম জোন হিসেবে, বর্তমানেও অপরাধীরা নারায়ণগঞ্জকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস চালু করার জন্য একটা বড় উদ্যোগ প্রয়োজন। এবং যদি নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস চালু হয় তবে নারায়ণগঞ্জে একটা বড় পরিবর্তন ঘটবে। বিগত সময়গুলোতে এখানে শামীম ওসমান বনাম আইভি যে পলিটিক্স করেছে বা হয়েছে তার কারনে নারায়ণগঞ্জ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে! মেট্রোপলিটন পুলিশ সার্ভিস চালু না হওয়াটা তার একটা অন্যতম কারণ বলে আমি মনে করি। এই মেট্রোপলিটন পুলিশ সার্ভিস টা হলে নারায়ণগঞ্জে অনেকাংশে অপরাধ কমে আসবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জবাসীর হয়ে আপনার কাছে আমার দাবি, আপনার ক্ষমতার সবটুকু ব্যবহার করে নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন পুলিশ সেবার আওতায় কি করে আনা যায় তার জন্য যথাযথ উদ্যোগ গ্রহন করুন এবং এর জন্য আমরা নারায়ণগঞ্জবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিইও মোহাম্মদ  জাকির হোসেন, সিটি কর্পোরেশনের সচিব মোঃ নুর কুতুবুল আলম, প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহাম্মদ, বর্তমান আমীর মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর কমিটির সভাপতি হাফেজ কবির হোসেন, এনসিপি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, বাসদের জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল প্রমুখ।

Related Articles

Back to top button