তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা প্রশাসকের উদ্যোগে মাদকবিরোধী অভিযান: ২০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞ্জা যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় মার্চ মাসের আইনশৃঙ্খলা সভায় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।

মঙ্গলবার (১৮ মার্চ)গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাসদাইর এলাকায় বেগম রোকেয়া স্কুলের বিপরীত গলিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়, তবে দেশীয় অস্ত্রধারী একদল অপরাধী গ্রেপ্তার হওয়া ৪ জন আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই জেলা প্রশাসকের নির্দেশনায় সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন এর নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭০ গ্রাম ইয়াবা(১৭০০ পিস), ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, হেরোইনসহ চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব না হলেও, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Related Articles

Back to top button