তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে- মাওলানা আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: ২৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫-৩৬ সালের বাজেট ঘোষনা অধিবেশনে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, গতানুগতিক ভাবে শুধু বাজেট ঘোষনা করলেই হবেনা। উন্নায়নের মান ও বৃদ্ধি খেয়াল রাখতে হবে। এসময় তিনি আরো বলেন সিদ্ধিরগঞ্জ ৩,৪ ওয়ার্ডে ড্রেন ও পানি নিষ্কাশনের বেহাল দশা। শুধু তাই নয় দিন দিন শিক্ষিত বেকার বেড়ে যাচ্ছে তাও সিটি কর্পোরেশনকে খেয়াল রাখতে হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। আর সিটি কর্পোরেশনের অবহেলায় অবৈধ অটোরিকশা ও যানজট নাই বলললাম। তবে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যদি ডিটারমাইন্ড হয় আর কোন ধরনের সমস্যা থাকবেনা বলেও দাবি জানান।



