জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি: প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীবরদী’র আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে হল রোম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়য় অফিসার আব্দুল মজিদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, এনসিপি সভাপতি আব্দুল মান্নান মাষ্টার, আত্মকর্মী শামীম আহমেদ। আলোচনা শেষে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

