তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক র‌্যালিতে গোগনগর ইউনিয়ন বি এন পির  মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক র‌্যালিতে গোগনগর ইউনিয়ন বি এন পির  মিছিল নিয়ে যোগদান।

নারায়ণগঞ্জ থানা বিএনপির যুগ্ন আহবায়ক মহসিন এর নেতৃত্বে শোক র‌্যালিতে মিছিল নিয়ে যোগদান করে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি হোসিয়ারি সমিতির সামনে থেকে শুরু হয়ে মেট্রো হল দিয়ে নারায়ণগঞ্জ কলেজের সামনে  গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নারায়ণগঞ্জ মহানগর, সেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর, কৃষক দল নারায়ণগঞ্জ মহানগর, ছাত্র দল নারায়ণগঞ্জ মহানগর এর বিভিন্ন নেতৃবৃন্দ।

উপস্থিত ছিল গোগনগর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক লিটন, ৩ নং ওয়াড সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, আসলাম হোসেন, রাজন, সেলিম, জিতু, গোগনগর কৃষক দলের যুগ্ম সম্পাদক অয়ন প্রধান, স্বেচ্ছাসেবক দলের মিশুক, রাজন, যুবদলের আনিস প্রমুখ।

Related Articles

Back to top button