তাজা খবরথানার সংবাদরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ হসপিটাল ওনার্স এসোসিয়েশনের পরিচিত সভা ও সংবর্ধনা

রুপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ জুলাই) রূপগঞ্জের গ্রামের বাড়ি পার্কে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কমিটির পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের  সভাপতি মোঃ মাহাবুব রহমান মাহাবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ মজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ ফারুকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতিন মিয়া।

Related Articles

Back to top button