তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধি:

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তারর পশ্চিম হাবিবপুর এলাকায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অতিষ্ট এলাকাবাসী এসব সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

রবিবার (৫ নভেম্বর) সকালে মোগরাপাড়া চৌরাস্তার পশ্চিম হাবিবপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। আলোচনা সভায় অংশ গ্রহন করেন মোগরাপাড়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুৃল হোসেন, শামীম রেজা, মো. মহসিন ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ রায়হান ও বিউটি বেগম।

মানবন্ধনে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করে আসছি। এক সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা এলাকার সকল সমস্যা সমাধান করতেন। তাদের সমাধান ও হস্থক্ষেপের কারণে এখানে কোন সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা বসবাস করতে পারতো না কিস্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকার লোক এসে এখানে বসবাস শুরু করে। সে সুযোগে স্থানীয় লোকদের ছত্রছায়ায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদবাজদের অর্বিভাব ঘটেছে। বর্তমানে এখানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখানে একটি বাড়ি করতে হলে চাঁদবাজাদের চাঁদা না দিয়ে করা যায় না। এছাড়া এই স্থানটিতে ভ্রাম্যমান লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদক ব্যবসায়ীরা মাদকের আস্তানা গড়ে তুলেছে। মাদকের কারণে এলাকায় চুরি ডাকাতি ছিনতাইয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। যে কারণে ছোটখাটো ঘটনায় হত্যা, মারামারিসহ নানা অপ্রতিকর ঘটনা ঘটছে। এসব ঘটনা থেকে আমরা পরিত্রানের জন্য স্থানীয় প্রভাবশালীদের হস্থক্ষেপ কামনা করছি।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, এক সময় আমাদের পশ্চিম হাবিবপুরের লোকজন ছিল শান্ত। তারা ছয়নয় কিছু বুঝতো না সাম্প্রতিক সময়ে এখানে জমি কিনে অনেক বহিরাগত লোকজন বসতি শুরু করেছে। আমরাও বিভিন্ন ব্যস্ততার কারণে এলাকাটিতে সময় দিতে পারছিলাম না। সে সুযোগে ভাড়াটিয়া ও স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা এখানে আস্তানা করে এলাকাটির পরিবেশ নষ্ট করছে। যা আমাদের জন্য অত্যান্ত দু:খের বিষয়। আজ আমরা এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মানব বন্ধনে অংশ গ্রহন করে এলাকাবাসীর অভিযোগ শুনেছি। আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে প্রশাসনের সহায়তায় হাবিবপুর পশ্চিম পাশ্বের সকল সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাড়াবো। আজ থেকে এখানে কোন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ থাকবেনা। এখানে থাকবে ভালো মানুষ আর ভালো মানুষের সাথে থাকবে পরিবার পরিজন। বক্তারা বলেন, আপনারা গোপনে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের নাম ঠিকানা দিবেন আমরা তাদের ভালো হওয়ার সময় দিবো নয়তো তাদের ধরে এলাকাবাসী সহায়তায় হাত-পা ভেঙ্গে দিবো।

Related Articles

Back to top button