তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জ ছাত্রনেতার দাদার ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ এর শোক

শোক বিবৃতি :-
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা এর সহ-সভাপতি ছাত্র নেতা মুহাম্মদ আবরারুল করীম এর দাদা মুহাম্মদ আবু তাহের পাটোয়ারী আজ ৩ জুন’২৫ সকাল ভোর ৪ টা সময় সিলেটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুহাম্মদ আবরারুল করীম এর দাদার ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা  এর সভাপতি মুহাম্মাদ আমির হামজা ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জুয়েল হাসান।
আজ মঙ্গলবার এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রনেতা  মুহাম্মদ আবরারুল করীম  এর দাদার ইন্তেকালে আমরা থানা আমেলার সকল দায়িত্বশীলই সমব্যথী। আল্লাহ্‌ তায়ালা মরহুমকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, আমীন।

Related Articles

Back to top button