তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বামুকের সেক্রেটারি জেনারেল-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া 

প্রেস বিজ্ঞপ্তি : নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) এর সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা রহ. এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন এর রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি এইচ এম শাহীন আদনান এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ ইব্রাহিম নাসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারী মুহাম্মদ সুলতান মাহমুদ,
আরো উপস্থিত ছিলেন, নগর ছাত্র আন্দোলন এর সহ সভাপতি নোমান আহমদ,  সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশিম, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা সহ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, খন্দকার গোলাম মাওলা রহ.ছিলেন একজন স্বল্পভাষী ও নম্র স্বভাবের লোক। তাঁর ইন্তেকালে বামুক একজন গুণীজনকে হারালো। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন, আমীন।পাশাপাশি ইমাম  হোসেন ভাইও ছিলেন একজন নিবেদিত প্রাণ দায়িত্বশীল। আন্দোলন সংগ্রামে তার অবদান মনে রাখার মত। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

Related Articles

Back to top button