ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেল জেলা সিভিল সার্জন অফিস

খবর নারায়ণগঞ্জ.কম :
শনিবার (৩১ মে) বিকাল চারটা নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস ভয়াবহ আগুন লেগে যায় নিচ তলায়। নিচ তলায় ভ্যাকসিনের গোডাউনের ফ্রিজে আগুন লাগে। উপস্থিত অনেকেই ধারনা করছেন আকাশের বজ্রপাতের (ঠাডার) কারণে আগুন লেগে যায়। কারণ তারা মনে করছেন বজ্রপাতের পরপরই আগুন লেগে যায় এবং বজ্রপাতটি এই জায়গাতেই পড়ছে সন্দেহ করছে সবাই এজন্য এমন ধারনা করছেন উপস্থিত সবাই। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সত্যিকারের কারণ এখনো জানা যায়নি। আগুন লাগার পর নজরে পড়লে আশেপাশের সবাই আগুন নিয়ন্ত্রণ অক্সিজেন দিয়ে নিভানোর চেষ্টা করেন এবং আশপাশের মানুষজন জড়ো হয়ে পানি ও বালু দিয়ে নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আগুন লাগার সাথে সাথেই সিভিল সার্জন মশিউর রহমান ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছিলেন। যার কারনে খুব দ্রুত ফায়ার সার্ভিস গঠনাস্থলে পৌছায় এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি পায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসটি।
ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া জানতে পেরে সাথে সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, এনডিসি তামসীদ ইরাম খান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাজির মোঃ কামরুল ইসলাম সহ অন্যান্য কর্মচারীরা দ্রুত গঠনাস্থলে পৌছান। সেখানে সিভিল সার্জন ডাঃ মশিউর রহমানের সাথে আলাপ আলোচনা করেন এবং আগুন নিভার পর ঘটনাস্থল থেকে ফিরে আসেন।

