তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রমিক সমস্যার সমাধানে দ্রুত এগিয়ে আসার আহ্বান মাওলানা জব্বারের

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে চাষাঢ়াস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, ‘যখনি যেখানে শ্রমিক সমস্যায় পড়বে, সাথে সাথেই সমাধানের জন্য এগিয়ে যেতে হবে। আল্লাহর দেওয়া অর্থ অসহায় মানুষের জন্য ব্যয় করতে হবে। মানুষ যখন তার অধিকার আদায়ে শ্রমিক নেতৃবৃন্দকে পাশে পাবে, তখন তারা মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। ময়দানে কাজের সুবিধার্থে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়, তাকে সেখানে আন্তরিকতা সহকারে কাজ করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্না।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মোশাররফ হোসাইন, মুন্সি মো. আব্দুল্লাহ ফাইসূল, অফিস সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, ইকবাল হোসাইন, এরশাদ খানসহ মহানগর নির্বাহী সদস্য ও থানা সভাপতি বৃন্দ।

Related Articles

Back to top button