তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

না ফেরার দেশে আইভির ছোট ভাই রিপন

খবর নারায়ণগঞ্জ.কম :

রোজা রেখে ঘুমিয়ে থাকাবস্থায় ষ্ট্রোক করে এরপর হাসপাতালে মারা গেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন।

সোমবার সকালে (৭ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লালে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

আহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার তৃতীয় সন্তান আহাম্মদ আলী রেজা রিপন। দুই ভাইয়ের মধ্যে রিপন বড়। ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ।

বিষয়টি নিশ্চিত করে উজ্জল জানান, সেহেরী খেয়ে ঘুমানোর পর ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রিপণ ভাই। সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা নিয়মিত করেন তিনি। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে রিপন ভাইকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে রিপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের দ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ চুনকা কুটিরে ছুটে যাচ্ছেন।

Related Articles

Back to top button