জেলা প্রশাসনের উদ্যোগে আইনজীবি সমিতির পূর্ব পাশের রাস্তাটি পূণরায় উদ্ধার

খবর নারায়ণগঞ্জ.কম : অবশেষে নারায়ণগঞ্জ সার্কিট হাউস সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির পূর্ব পাশের রাস্তাটি ময়লা-আবর্জনার স্তুুপ হয়ে চলাচলের অযোগ্য হবার রাস্তাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করার মাধ্যমে পূণরায় চলাচল যোগ্য হয়েছে।
সোমবার ( ১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরের ভেতরে গিয়ে এমনই চিত্র দেখা গেছে।
এর আগে গত ৬ মার্চ রবিবার সার্কিট হাউস সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির পূর্ব পাশের রাস্তাটি ময়লা-আবর্জনার বিশাল স্তুুপ দেখা যায়। ঠিক তার পরিদিন সোমবার উল্টো চিত্র দেখতে পাওয়া যায়। দেখা যায় সাধারন মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করছে।
এ সময় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আসা সাধার মানুষ জানায়, দীর্ঘদিন পর এই রাস্তটি চালু হয়োর আমরা উপকৃত হয়েছি। কারন আমরা এসপি অফিস ও সিভির সার্জন অফিসে যেতে অনেকদুর পথ ঘুরে যেতে হতো। রাস্তাটি চালু হওয়ার কারনে গোটা কোর্টেও চিত্র অনেকটাই পাল্টে গেছে।



