মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ডিসি-এসপিকে স্বারকলিপি

খবর নারায়ণগঞ্জ.কম : ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ডিসি এসপিকে স্বারকলিপি প্রদান করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালযের সামনে মানববন্ধন শেষে এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন রবিন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নিকট একটি লিখিত স্বারকলিপি প্রদান করেন।
লিখিত স্বারকলিপিতে তারা উল্লেখ করেন, গত ০৭/০২/২০২৫ইং, রোজ শুক্রবার ভোর ৫ টার সময় ফতুল্লা থানাধীন পূর্ব লালপুর রেললাইনস্থ নিজ বাড়ী থেকে যুবলীগ ক্যাডার আক্তার ও সুমন এর নির্দেশে তাদের ভাড়াটে কিলার বাহিনী ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুন হোসেন কে গুলি করে হত্যা করে। এ ঘটনার একদিন পর নিহত মামুনের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ফতুল্লা থানাধীন কুতুবআইল এলাকার মৃত-আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার হোসেন (৪০), সুমন হোসেন (৩৫) সহ ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং-৮২২৫। মামলা দায়েরের পর পুলিশ তদণেÍ নেমে আক্তার ও সুমন এর বাড়ির কেয়ার টেকার সহ হত্যা কান্ডে অংশ নেয়া ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আদালতে স্বিকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করেন। তবে, গ্রেফতারকৃত দের কেউ এজাহারনামীয় আসামী নয়। গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, মামুনকে হত্যা করার আগে ও পরে হত্যাকারীরা আক্তার ও সুমনের বাড়িতে অবস্থান করে। বর্তমানে আক্তার ও সুমন পলাতক অবস্থায় থেকে নিহত মামুনের পরিবারকে মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।
