জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ
শেরপুরে হেরোইনসহ ১জন গ্রেফতার
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১০ টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় উপজেলার জারুয়ারপাড় এলাকা থেকে তল্লাশী চালিয়ে ২ গ্রাম হেরোইন সহ আঃ রহিম (৩০) পিতা-মৃত মন্তাজ আলী, গ্রাম- পাঞ্জরভাঙ্গা, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুরকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে ওসি মনিরুল আলম ভূইয়া সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
