তাজা খবরথানার সংবাদরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
রূপগঞ্জ থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণের শিকার ১৩ বছরের শিশু নাজিয়া তাসনীমকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।
এর আগে গত ১২ ডিসেম্বর রূপগঞ্জের বরপা এলাকা থেকে নাজিয়া তাসনীম অপহরণের শিকার হয়। পরে এ ঘটনায় মাহমুদুল হাসান সিয়াম (২১), মো. মোজাম্মেল হক (৪২) ও মালেকা আক্তারকে (৪০) আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ময়মনসিংহের তারাকান্দা থানার পাকুরতলা এলাকা থেকে তাকে উদ্ধার করে পিবিআইয়ের একটি দল।
