তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসাহিত্য ও সংস্কৃতি

আমরা সমাজের জন্য বোঝা নয় সম্পদ হয়ে থাকতে চাই – জেলা প্রশাসক

খবর নারায়ণগঞ্জ.কম : ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কল্যাণ উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস – ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ এর আয়োজনে নারাযণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা জানি আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। এই পৃথিবীটা চ্যালেঘ্জে পরিপূর্ণ। আমাদের চ্যালেঞ্জ থাকবেই আর সেই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। দক্ষতা আর যোগ্যতার উন্নয়ণ ঘটাতে হবে। আমাদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এই পৃথিবীটা বিজয়ীদের জন্য একটি আভাসস্থল। যারা বিজয়ী তাদের গল্পই রচিত হয়। নারী পুরুষ আমরা সকলেই এই সমাজের একটি অংশ। আমরা সমাজের জন্য বোঝা নয় সম্পদ হয়ে থাকতে চাই।

অতিরক্ত জেলা প্রশাস (সার্বিক) মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক – তাজুল ইসলাম, অতিরক্ত পুল সুপার (ডিএসবি) তাসমিন আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক ভিকারুন নেছা, প্রশিক্ষনার্থী সুসমিতা, ফাতেমা, সাবেক জয়িতা নুসরাত জাহান কান্তা, ২০২২ সালের দলিত নারী জয়িতা সনু রানী দাস, ২০২৪ সালের নারায়ণগঞ্জ জেলার জয়িতা মাসুদা আক্তার, মানব কল্যান পরষদ এর চেযারম্যান এম, এ মান্নান ভূইয়া, জেলা প্রথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম সহ প্রমূখ।

Related Articles

Back to top button