তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
প্রতিহিংসা নয় প্রতিযোগীতা হউক – শওকত আলী
খবর নারায়ণগঞ্জ.কম :
বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফতুল্লা থানাধীন বক্তাবলী চৌরাস্তা সংলগ্ন আজিজ মার্কেটে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য বর্ধিত সভায় নিজস্ব বক্তব্য এবং সম্মেলনের স্থান নির্ধারণ সহ সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সফল করার জন্য বিভিন্ন প্রস্তাব রাখেন।
সভায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত আলী।
এসময় তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর পর বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমার জীবনের শেষ সম্মেলন সুন্দর ভাবে দেখে যেতে চাই। এবারের সম্মেলন যাতে জাঁকজমকপূর্ণ হয় আমি সে ব্যাপারে আপ্রাণ চেষ্টা করবো। কারন আমি জানিনা আর কতদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবো। কারন ইতিমধ্যে অত্র কমিটির অনেকেই মৃত্যুবরণ করেছেন। আমার নিজস্ব কোন প্রার্থী নাই কাউন্সিলররা যাকে ইচ্ছা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে। আমরা তাদের স্বাগত জানাবো। সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান অতিথি হিসেবে রাখার চেষ্টা করবো। আগামী ২৬ নভেম্বর বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল করবো।
তিনি আরও বলেন, প্রতিটি কাজেই প্রতিযোগীতা রয়েছে। আমি চাই প্রতিযোগীতা হউক, প্রতিহিংসা নয়। আমাকে বা অন্যকে যাকেই মনোনীত করুন না কেনো সে দলের বাইরে কেউ নয়। তবে দলের জন্য ক্ষতিকারক হয় এমন কাউকে দলে আনবেন না। কোন প্রকার হিংসা-বিদ্বেষ নয় একত্রিত হয়ে দলকে গঠিত করবো। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোঃ আল আমিন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইফতেখারুজ্জামান শাহীন, খোরশেদ আলম মাষ্টার, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজালাল কয়াল, আব্দুল আজিজ, আকিলউদ্দিন মেম্বার, বাছির সরদার, আমজাদ হোসেন বাধঁন, ফকির চান বেপারী, আব্দুর রফিক নান্নু, নাসিরউদ্দিন মাদবর, আব্দুল খালেক, আব্দুল জলিল গাজী, শাহজাহান, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সদরউদ্দিন সদু মেম্বার, সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ জামালউদ্দিন, মোঃ সালাউদ্দিন, সুলতানা আলমাস, মোঃ আক্তার হোসেন, মনির হোসেন মিন্টু, যুবলীগ নেতা আনোয়ার আলী, আরিফ প্রধান, রাসেল চৌধুরী মেম্বার, এইচ.এ আক্তারুজ্জামান, আব্দুর রহমান হালিম প্রমুখ।

