সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দগ্ধ অনেকেরই শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক।
উল্লেখ্য, সোমবার (৩ মার্চ) ভোরের দিকে সিদ্ধিরগঞ্জে টিনসেট ঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হন। ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন ও আরেক পরিবারের ৩ জন। তারা হলেন, সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৪০), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস) ও নুরজাহান লাকি (৩০) ঘটনার পরপরই নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বাড়িটির নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেই লাইনের লিকেজ থেকে বাড়িটি গ্যাস চেম্বার হয়ে যায়। রাত আড়াইটার দিকে হয়তো মশার কয়েল থেকে আগুন ধরেছে কিংবা বিদ্যুৎ সংযোগ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

