জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী স্বাস্থ্য  বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে (ফুড সেফটি ফুড হাইজিন অ্যানিমিয়া, অপুষ্টি ও স্বাস্থ্যকর বার্ধক্য) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লাইফস্টাইল হেলথ এডুকেশন এবং প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, ঢাকা এর ব্যবস্থাপনায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এতে প্রধান ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সাহা।
সহকারি ট্রেইনার হিসেবে ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা: সাদ্দাম হোসেন, ডা: তামজিদ  এবং ডা: আল আমিন।
এসময় স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল মান্নান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম রবি প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত কর্মশালা গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ইউপি সদস্য, ঔষধ ব্যবসায়ী ও মসজিদের ইমাম সহ ৩০জন ব্যক্তি অংশ গ্রহন করেন।
জানা গেছে, স্বাস্থ্য বিষয়ে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সচেতন করতেই এ কর্মমালার আয়োজন করা হয়।

Related Articles

Back to top button