জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে  ভারতীয় জিরা ও এসিসহ আটক-১

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয়  সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে ১৩ বস্তা অবৈধ ভারতীয় জিরা ও এসিসহ আব্দুর রশিদ নামে ১ জনকে আটক করে থানা পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে  নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১৩ বস্তা ভারতীয় জিরা ও ৩ টি এয়ারকন্ডিশনার (এসি)জব্দ করা হয়। এ অপরাধের সঙ্গে জড়িত ১ ব‍্যাক্তিকে অবৈধ মালামাল ও অটোগাড়ীসহ আটক করেন নালিতাবাড়ী থানা পুলিশ।
এব‍্যাপারে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, আটককৃত আব্দুর রশিদের নামে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button