তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সিটি কর্পোরেশনের কাজের স্থবিরতা কাম্য নয় – মুফতি মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্থবিরতা কাম্য নয়। এতে জনগণের ভোগান্তি হচ্ছে আমরা তা কখনই প্রত্যাশা করি না। তীব্র যানযট তো শহরের নিত্য দিনের দৃশ্য।
রবিবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব নগর কার্যালয়ে সেশনের শেষ মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা হাবীবুল্লাহ হাবিব, সহকারী সম্পাদক আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন সহ নগর দায়িত্বশীলবৃন্দ।
তিনি আরও বলেন, রাজনীতি ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের কল্যাণের জন্য রাজনীতি করেছে। আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে রাজনীতি করি বলে কারো কোনো সহযোগিতা নিয়ে এমপি মন্ত্রী হতে রাজি হইনি।
