তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বাবুরাইল ৭ দিনব্যাপি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭০ তম বাৎসরিক ওরশ মোবারক শুরু

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৭০ তম সাতদিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার রাত নয়টায় শহরের আজমেরী গলি ২ নং বাবুরাইল এলাকায় হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ভাবগাম্ভীর্যে আনন্দঘন পরিবেশে ওরশ মোবারকে উদ্বোধন করেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই।
এর আগে পীরজাদাদের ফুল দিয়ে বরন করেন ওরশ কমিটি ও পীরভাই আশেকান ভক্তবৃন্দরা। এসময় ওরশ মোবারক উদ্বোধন উপলক্ষে বর্নিল আতশবাজি ফোটানো হয়।
বৃহস্পতিবার ২ জানুয়ারী ১ রজ্জব ওরশ মোবারক শুরু হয়ে ৭ রজ্জব ৮ জানুয়ারী পর্যন্ত সাত দিনব্যাপী নানা কর্মসূচীর পালন করে অনুষ্ঠিত হবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) বাৎসরিক ওরশ মোবারক। ৮ জানুয়ারী বাদ আসর আখেরী কুল ফাতেহার মধ্যদিয়ে ওরশ মোবারকের সমাপ্ত হবে।
ওরশ উদ্বোনের সময় উপস্থিথ ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ উদযাপন কমিটির সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাদক্ষ ফাইজুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রুহুল আমীন স্বপন, সহ প্রচার সম্পাদক মোঃ মিঠু হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ রিফাত
কমিটির সদস্য গোলাম সারোয়ার শুভ, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তরিকার পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন।

