চর সৈয়দপুর সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে অভিভাবক সমাবেশ ও পুরুষ্কার বিতরণী
খবর নারায়ণগঞ্জ.কম: নারাযণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিযনের ৬নং চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে ৩য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল উপলক্ষে অভিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় চর সৈয়দপুর সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে গোগনগর ইউনিযনের ৯নং ওয়ার্ডের ৬নং চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রঙ্গনে অনুষ্ঠিত হয় এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসলিমা আখতার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ জাহানারা খানম।
প্রধান অতিথির বক্তব্যে মোসাম্মৎ জাহানারা খানম বলেন, আমাদের শিশুদেরকে ধৈর্য্য শেখাতে হবে। যে কোন কাজ করার জন্য ধৈর্য্য রাথতে হবে। আমরা ধৈর্য্যর পরিক্ষায় যদি সফল হতে না পারি তবে কখনোই আমরা মানুষ হতে পারবো না। তোমরা আমার ছেলে মেয়ে তাই তোমাদের উদ্দেশ্যে বলছি ভিটামিন ডি আমাদের সকলেরই দরকার। এটা আমার কথা নয়, এটা ডাকরতারের কথা। সামাজিকতা, নৈতিকতা, সততা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিশুদের পথচলা থেকে শুরু করে সামনে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখাতে হবে। আমাদের একটাই লক্ষ থাকবে আমরা যেন নতুন উদ্যোমে আগামী দিন গুলোতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। শিশুদের গড়ে তোলার দায়িত্ব অভিবাভকদের। আমাদের মধ্যে দায়িত্বকতা, ন্যায় পরায়ন আর আন্তরিকতা থাকতে হবে। আজকে এখানে যারা এই অনুষ্ঠানের আয়োজন তাদেরকে বলবো এ ধরনের অনুষ্ঠান বিভিন্ন পাড়া মহল্লায় আয়োজন করলে মানুষ আরো বেশী উৎসাহ পাবে।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, ৬নং চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোহেল রানা, গোগনগর ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সুরুজ মিয়া, এড.হাবিবুর রহমান, এড. আনিসিজ্জামান নয়ন, আনোয়ার হোসেন, মো: রফিকুল ইসলাম, ইউসুব আলী, সারোয়ার মাদবর, কামরুল ইসলাম, ইমন হোসেন, শহিদুল ইসলাম, মো: সামসুজ্জামান, মো: রূপম হোসেন সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে ৬নং চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে মেধা তালিকায় ৪২ জনকে স্কুল ব্যাগ এবং ৫০০ জনের মাঝে পেনসিল ও বক়্র বিতরণ করা হয়।


