শেরপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ আটক এক
Jahid
প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন /
০ Views
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ ১ মাদককারবারিকে আটক করেছে র্যাব ১৫ জামালপুর।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে এসব মাদকসহ ওই মাদককারবারিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারি নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আজমত আলীর ছেলে মোঃ জব্বার মিয়া (১৮)। দুপুর ১২টার দিকে ২৪ বোতল ভারতীয় মদ বস্তায় ভরে রাংটিয়া এলাকায় গাড়ির অপেক্ষায় ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি অভিযানিকদল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেজর আব্দুর রাজ্জাক বলেন, র্যাবের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :