তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে সাংস্কৃতিক জোটের সভাপতি রাফিউর রাব্বি ও গণসংহতি আন্দোলনের জেলা ও মহানগর নেতৃবৃন্দর সাথে সাক্ষাত করেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ও জেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি নুর হোসেন, মাও. হাবীবুল্লাহ হাবিব, জেলার সহ-সভাপতি হাফেজ আমিন উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি হাজী আমানুল্লাহ আমান সেক্রেটারি সুলতান মাহমুদ, মহানগর আন্দোলন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আ. রহমান রোমান প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, সকল শ্রেণির মানুষের দীর্ঘদিনের একটি দাবি যে, বাস ভাড়া কমানো হোক। আমরাও চাই বাস ভাড়া মানুষের সাধ্যের মধ্যে আসুক।
সাংস্কৃতিক জোটের সভাপতি রাফিউর রাব্বি, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে একমত পোষণ করেন। গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ সহমত প্রদান করেন।


