জোর পূর্বক জমি ভাড়া নিয়ে দখলের অভিযোগ কামরুল গংদের বিরুদ্ধে, কোর্টে মামলা দায়ের
খবর নারায়ণগঞ্জ.কম :
সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি জবর দখল করে বালু ভরাট করার পায়তারা করছে কামরুল গং। এ ঘটনায় বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নারায়ণগঞ্জ এ একটি মামলা দায়ের করেন মঞ্জিল হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, সোনারগাঁ থানাধীন শম্ভুপুরা দড়িগাঁও এলাকায় ব্রাহ্মপুত্র নদীর পাড়ে কামরুল গং বিগত আওয়ামী সরকারের আমলে বাদী মঞ্জিল হোসেনের কাছ থেকে জোড় পূর্বক জায়গা ভাড়া নিয়ে পাঁচ ভাই ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ কামরুল গং জমির মালিক কে না জানিয়ে বালু দিয়ে ভরট করার পায়তারা করছে। এতে বাদী মঞ্জিল হোসেন বাঁধা দিলে উভয় মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে কোর্টে মামলা দায়ের করা হলে সোনারগাঁ থানা পুলিশ জমিটির উপর ১৪৫ ধারায় নোটিশ প্রদান করে। জমিটি বর্তমানে বাদী মঞ্জিল হোসেনের দখলে রয়েছে।
এদিকে ডকইয়ার্ডের নাম ব্যবহার করে বিবাদী কামরুল গং বিআইডব্লিউটিএ এর নিকটি একটি ফসসো জেডি লাইসেন্স করার আবেদন করে। কিন্তু বাদী মঞ্জিল হোসেন বিষয়টি জানতে পেরে বিআইডব্লিউটিএ এর নিকট উক্ত পাঁচ ভাই ডকইয়ার্ডকে কোন প্রকার লাইসেন্স না দেয়ার জন্য আবেদন জানান। কারন অত্র জমির উপর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

